মুহম্মদ আনিসুল হক
১৪ জুন ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবারআজ
৩১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ। আপনার শুভ সংখ্যা: ৫। শুভ বার: বুধ। শুভ রত্ন: পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। উত্তেজনা পরিহার করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগানো সহজ হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিকদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। কোনো রকম ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।