ত্রিশালে কিশোরের হাত বাঁধা লাশ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে রিফাত (১৩) নামের এক কিশোরের হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টায় লাশ উদ্ধার করা হয়। রিফাত উপজেলার কাঁঠাল ইউনিয়নের দরিল্লা নামা পাড়ার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে শনিবার বিকালে পার্শ্ববর্তী মিলন বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। রবিবার সকালে এলাকাবাসী তেঁতুলিয়া পাড়া এলাকায় পতিত জমিতে রিফাতের হাত বাঁধা অবস্থায় লাশ দেখতে পায়। ত্রিশাল থানার সেকেন্ড অফিসার মোজাম্মেল হক জানান, কী কারণে এ হত্যাকাণ্ড এই মুহূর্তে বলা যাচ্ছে না।