পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা থানাপুলিশ চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় এক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার রাত ১০টার দিকে লস্কর ইউনিয়নের খড়িয়া খালপাড় পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে পুলিশ আটক করে। এ সময় সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা পবিত্র কুমার দাস উপস্তিত ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।