ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪২ দশমিক ৭৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল সুহূদের শেয়ারের প্রতি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে সুহূদের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সুহূদ ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৯৬ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯ দশমিক ৯৪ শতাংশ, ইনডেক্স অ্যাগ্রোর ৯ দশমিক ৯৪ শতাংশ, অগ্রণী ইনসিওরেন্সের ৯ দশমিক ৯ শতাংশ, পেনিনসুলার ৯ দশমিক ৮৫ শতাংশ, রূপালী ব্যাংকের ৯ দশমিক ৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৯ দশমিক ৭ শতাংশ এবং কপারটেকের শেয়ারদর ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।