কেজিডিসিএলে জালিয়াতি

সাবেক মন্ত্রীর ছেলের নামে বরাদ্দ ২২টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে জালিয়াতির মাধ্যমে সাবেক এক মন্ত্রীর ছেলে মুজিবুর রহমানের নামে নেওয়া ২২টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত দুদিন ধরে নগরীর চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকার এসব সংযোগ বিচ্ছিন্ন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল)।

নগরীর হালিশহরে এম এ সালাম নামে এক ব্যক্তির নামে বরাদ্দ ১৮টি দ্বৈত চুলার সংযোগ থেকে ১২টি চুলা ভুয়া চুক্তিনামার মাধ্যমে চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকায় স্থানান্তর করা হয়েছে মুজিবুর রহমানের নামে। অথচ এক গ্রাহকের নামে বরাদ্দ সংযোগ অন্য গ্রাহককে দেওয়ার আইনত বিধান নেই। পরবর্তীকালে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ থাকলেও সানোয়ারা আবাসিক এলাকায় মুজিবুর রহমানের নামে আরো ১০টি সংযোগ দেওয়া হয়।