প্রথম ধাপে বরিশালের ৯ উপজেলার ৫০ ইউপিতে নির্বাচন

বরিশাল অফিস

প্রথম ধাপে বরিশাল জেলার ৯টি উপজেলার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। এতে চেয়ারম্যান প্রার্থী ১৬০ জন, সংরক্ষিত সদস্যপ্রার্থী ৫১৫ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্যপ্রার্থী ১ হাজার ৬২৩ জন। বরিশালের ১০ উপজেলার মধ্যে ৯টি উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপে। এর মধ্যে নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে প্রয়োজনীয়সংখ্যক কোস্ট গার্ড মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার ৫০ ইউনিয়নে ভোটকেন্দ্র ৪৬৯টি এবং ভোটার ৯ লাখ ১৮ হাজার ৭৬৩ জন। স্থানীয় রাজনীতির সমীকরণ আর অভ্যন্তরীণ দলাদলিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছেন মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা।