মো. ছাদেক
ফেনী সদর থানার পূর্ব দৌলতপুর এলাকার প্রবীণ শিক্ষক মো. ছাদেক (৬৮) গত শনিবার দুপুরে সদর হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি এক কন্যাসহ অসংখ্য ছাত্রছাত্রী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে যান। ঐদিন বাদমাগরিব জানাজা শেষে দৌলতপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এক্স স্টুডেন্ট ফোরাম দৌলতপুর হক বাহাদুর হাইস্কুলসহ পেশাজীবী, সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, মো. সাদেক আজীবন সততার সঙ্গে শিক্ষকতা করে গেছেন। তার অনেক ছাত্রছাত্রী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত।
০