কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে থানা প্রাঙ্গণে উপজেলার আইনশৃঙ্খলা-সংক্রান্তে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, শরীফুল ইসলাম সরকার তোরণ, আতিকুর রহমান আকন্দ ফারুক, আবু বকর মিয়া বাক্কু, কালীগঞ্জ পৌর কাউন্সিলর আশরাফউজ্জামান, নূর আলম শেখ, বাদল মিয়া প্রমুখ।