গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে দুটি বাড়ির ১০টি কক্ষ ও একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ইসমাইল হোসেনের বাড়ির একটি কক্ষে হঠাত্ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি বাড়ির ১০টি কক্ষ ও একটি ঝুটের গুদাম পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল হামিদ মিয়া জানান, রাত ৯টার দিকে ঐ এলাকার ইসমাইল হোসেনের বাড়ির একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের মনু মিয়ার বাড়ি এবং জুয়েল হোসেনের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এছাড়া জুয়েল হোসেনের ঝুটের গুদাম ও গুদামে রাখা সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।