পিরোজপুর শহরের প্রাচীন জলাধারটি এখন প্রধান আকর্ষণ

জেলা শহর পিরোজপুরের প্রাণকেন্দ্রে শতবর্ষ প্রাচীন জলাধারটি এখন শহরের সবচেয়ে দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে মানুষের মন কাড়ছে। সকাল-বিকাল সৌন্দর্যপ্রিয় মানুষ শহরের এই রিজার্ভ পুকুরটি ঘিরে তাদের সৌন্দর্যপিপাসা মেটাতে ভিড় জমায়। পুকুরটির চারপাশে দীর্ঘ ওয়াকওয়েতে স্বাস্থ্যসচেতন মানুষ দিনে দুই বেলা জগিং করে শরীরকে যেমন সুঠাম রাখতে প্রদক্ষিণ করেন তেমনি মনভরে আস্বাদন করেন সৌন্দর্যমণ্ডিত এই অপূর্ব স্থাপনাকে। সেখানে সন্ধ্যার পরেই স্থাপিত ঝরনাগুলোতে জ্বলে ওঠে নানা রংয়ের আলোকমালার বাতি।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিগত সরকারের সময়ে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বনমন্ত্রীর দায়িত্ব্ পালনকালে এ প্রকল্পের অনুমোদন দেন। পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক বলেন, শহরের শতবর্ষ প্রাচীন রিজার্ভ পুকুরটি ঘিরে রয়েছে একটি মনোরম ফুলের বাগানসহ নাগরিকদের চিত্তবিনোদনের সীমিত ব্যবস্থার পার্ক।