কেউ কেউ পাঠক নয়

 

g মুহসিন ইরম

 

—একটা বই দেখান তো।

—এই নেন।

—উমম, এটার দাম তো মাত্র ১৮০ টাকা। আরও দামি বই নাই?

—জি, আছে এই নেন।

—৩৮০ টাকা? এটাও না, আরও দামি বই নাই?

—তাহলে এটা দেখেন।

—৫৫০ টাকা? আরেকটু দামি লাগবে।

—সবাই স্যার বইয়ের দাম বেশি বলে বলে অভিযোগ করে। কেবল আপনাকেই দেখলাম দামি বই খুঁজছেন কিনতে, এটা খুবই আশার কথা।

—ভাই, থামেন। দামি বই খুঁজছি সেটা ঠিক আছে। কিন্তু কিনতে খুঁজছি সেটা আপনাকে কে বলল?

—তাহলে স্যার?

—ফেসবুক প্রোফাইলের ছবিটা পুরোনো হয়ে গেছে। বইমেলার সিজনে বই হাতে একটা ছবি তুলে প্রোফাইলে টাঙাব ভাবছি। কম দামি বই হাতে ছবি তুললে প্রেস্টিজের কিছু থাকে?