নাসির ইউ. মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুললেন পরীমণি। রবিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন পরীমণি। এসময় তিনি এ ঘটনার সঠিক বিচার চেয়েছেন।
নাসির ইউ. মাহমুদের পরিচয় সাংবাদিকরা জানতে চাইলে পরীমণি জানান, নাসির ইউ. মাহমুদ নিজেকে উত্তরা বোটক্লাবের সাবেক সভাপতি এবং বেনজীর আহমেদের (পুলিশ মহাপরিদর্শক) বন্ধু/ভাই বলে দাবি করেন। এসময় পরীমণি তার কস্টিউম ডিজাইনার জেমীর স্কুলবন্ধু অমি নামের এক ব্যবসায়ীর কথাও জানান।
এর আগে এদিন রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টেও এমন অভিযোগ করেন পরীমণি। সেই পোস্টে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টাকারীদের বিচার চেয়েছেন এই অভিনেত্রী। ইত্তেফাক অনলাইনের পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো:-
দেশের আলোচিত অভিনেত্রী পরীমণি। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।
বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি।এই দেশের একজন বাধ্যগত নাগরিক।আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক...
Posted by Pori Moni on Sunday, June 13, 2021
পরীমণি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমণি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমণি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।’
ইত্তেফাক/এসজেড