g সোহেল রানা
বছর কয়েক খাটনি পরে
বই হলো ঠিক একটা রেডি
বাড়তি কিছু খরচ করেই
প্রকাশকও পেলেন লেডি।
অনেক আশায় দিন কাটে আর
রাতও কাটে স্বপ্ন দেখে
বইমেলাতে পাঠক ঠিকই
কিনছে সে বই অন্য রেখে।
হঠাত্ যদি ঘুম ভাঙে তাও
কণ্ঠে ভাসে বইয়ের কথা
বইটি যেদিন গেল প্রেসে
পেলেন বোধ হয় স্বাধীনতা।
বইখানি তার এলো মেলায়
কিন্তু মুখে নাই হাসি ক্যান?
কারণ সবাই বই না কিনে—
বলছে সৌজন্য কপি দ্যান।