মোজাহেদুল ইসলাম
চলমান কোভিড-১৯ মহামারির কঠিন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্লাড ব্যাংকগুলোতে জরুরী ভিত্তিতে প্রয়োজন রক্তদাতার। এই বছরে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশের আরও অনেক মানুষকে রক্তদানে আগ্রহী করতে ফেসবুকের সাথে যুক্ত হয়েছে ব্লাডম্যান।
দেশের মানুষকে স্থানীয় ব্লাডব্যাংকের সাথে যুক্ত করার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে ফেসবুক ও ব্লাডম্যান যৌথভাবে ব্লাড ডোনেশন ফিচার চালু করে। আইসিটি ডিভিশনের সহযোগিতায় শুরু করা এই উদ্যোগের উদ্দেশ্য ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে মানুষকে জানানো কোথায় রক্তের স্বল্পতা আছে এবং কখন রক্ত দান করা নিরাপদ।
এখন পর্যন্ত, ফেসবুকে রক্ত দানের নোটিফিকেশন পেতে সাইন আপ করেছে ১ কোটি ১০ লাখের বেশি বাংলাদেশী। ২০১৭ সালে চালু হওয়া ফেসবুকের এই ফিচারটিতে এর মধ্যে বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি মানুষ রক্তদাতা হিসেবে সাইন আপ করেছে। মহামারির সময়ে জরুরী ভিত্তিতে রক্তের স্বল্পতা মেটাতে বিগত বছরে ফেসবুক এই ফিচারটি নতুনভাবে ২৬টির বেশি দেশে চালু করে।
“ফেসবুকে আমরা চেষ্টা করছি অনলাইন কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে। করোনা মহামারীর সময়ে ব্লাডম্যান ও দেশের বিভিন্ন স্থানের ব্লাড ব্যাংকের সাথে মিলে রক্তের সুরক্ষিত যোগান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ফেসবুক। আজকের এই বিশ্ব রক্তদান দিবসে, বাংলাদেশের সুস্থ ও রক্তদানে সক্ষম মানুষদের ফেসবুক ব্লাড ডোনেশন টুলে সাইন আপ করতে, নিজে রক্ত দিতে এবং অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করতে আমরা আহবান জানাই।” বলেন সাবহানাজ রশিদ দিয়া, যিনি ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি দেখার দায়িত্বে আছেন।
রক্তদানের বিষয়ে আপনার নিকটস্থ ব্লাড ব্যাংকগুলো থেকে নোটিফিকেশন পেতে আপনার ফেসবুক প্রোফাইলের অ্যাবাউট সেকশনে ব্লাড ডোনেশনস ফিচারে যান। আরও জানতে, http://facebook.com/donateblood ভিজিট করুন।