চালডাল ডটকমে ১ ঘণ্টায় মিলছে আম ডেলিভারি

মধুমাসকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান থেকে বাছাই করা সুস্বাদু, রসালো ও কেমিক্যাল মুক্ত আম কেনার ও মাত্র ১ ঘণ্টায় ডেলিভারির সুবিধা দিচ্ছে অনলাইনে মুদি পণ্য কেনার দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম চালডাল ডটকম। চালডাল এখন থেকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস ও অন্যান্য মুদি পণ্যের পাশাপাশি বাসায় বসে অনলাইনে অর্ডারকৃত আম মাত্র ১ ঘণ্টায় ক্রেতাদের বাসায় পৌঁছে দিবে। ফলে অনলাইনে কেনা আমের ডেলিভারি পেতে ক্রেতাদের আর কয়েক দিন বা ঘণ্টা অপেক্ষা করতে হবে না।