ট্রফি ধরে রাখার মিশনে নামছেন
আজ রোনালদোরা
স্পোর্টস ডেস্ক
ইউরোর শুরু হয়েছে গত ১১ জুন। এরই মধ্যে টানা খেলা চলছে। তবে আজ সবচেয়ে আকর্ষণীয় খেলা দেখা যাবে। কারণ আজ ডেথ গ্রুপের খেলা। এফ গ্রুপে খেলছে হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি লড়াই করছে। আজই এই গ্রুপের প্রথম দুই ম্যাচ। হাঙ্গেরি ও পর্তুগাল রাত ১০টায় এবং ফ্রান্স ও জার্মানি রাত ১টায় মুখোমুখি হবে।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মানির ফুটবল যান্ত্রিক। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স হচ্ছে দ্রুতগতির ফুটবল খেলে। এবার ইউরোতে গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই মাঠে নামতে দেখবে দর্শক। বড় টুর্নামেন্টে সবশেষ এই ইউরোতেই, ২০১৬ সালে ঘরের মাটিতে জার্মানদের ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। সেই হারের পর সেভাবে এখনো নিজেদের শক্তিমত্তার জানান দিতে পারেনি কোচ জোয়াকিম লোর দল। ১৫ বছর জার্মানির টির কোচিং করানো কোচ জোয়াকিম লো ইউরো শেষে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন। তাকে স্মরণীয় বিদায় শিরোপা জিতেই দিতে চায় ডাই মনশাফটরা।
ট্রফি ধরে রাখার মিশনে নামছে আজ রোনালদোরা
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মাঠে আজ রাত ১০টায় হাঙ্গেরি খেলবে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে। নিজেদের ঘরের মাঠে খেলা। হাঙ্গেরি পারবে না সেটা অনুমেয়। তারপরও ফুটবল মাঠে কী হয় আগেই নিশ্চিত করো বলা যায় না। তবে কিছু দর্শক মাঠে হাঙ্গেরির পক্ষে গলা ফাটাবে, সেই জ্বালানি নিয়ে ফেরেঙ্ক পুসকাস-বালাজস জুজাকদের হাঙ্গেরি পর্তুগালকে দমিয়ে রাখতে চাইবে যতটুক সম্ভব। এরা মনে করে, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগালের রোনালদোকে থামিয়ে রাখা কঠিন। পেছনের ইতিহাস বলে পর্তুগালের বিপক্ষে একবারও জয় পায়নি হাঙ্গেরি। কোচ ফার্নান্দো সান্তোস এমন একদল সাজিয়েছেন এবার, নিজেদের দিনে যারা যে কোনো দলকে উড়িয়ে দেয়ার সামর্থ্য রাখে। ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়াও জোয়াও ফেলিক্স, দিয়োগো জোতা, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজরা ক্লাব ফুটবলে আছেন উড়ন্ত ফর্মে। দেখা যাক, এদের বিপক্ষে হাঙ্গেরি অঘটন ঘটাতে পারে কি না।