চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হারলার ওপর দিয়ে বয়ে যাওয়া বরুমতি খাল সংলগ্ন মওলানা ইসলামাবাদী সড়কটি ভেঙে গেছে। সম্প্রতি কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে সিরাজুল ইসলাম রহমানীর বাড়ির সামনে সাদিক্যা পুকুরপাড় এলাকায় সড়কটি ভেঙে যায়। ফলে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। ভাঙন স্থানটি বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন এ পথে চলাচলকারীরা। এ বিষয়ে পৌর মেয়র মাহাববুল আলম খোকা বলেন, গত কয়েক দিন আগে টানা দুই-তিন দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে সাদিক্যা পুকুরপাড় এলাকায় সড়কটি ভেঙে যায়। ভাঙা স্থানটি মেরামতের জন্য উপজেলা এলজিইডির প্রকৌশলীকে জানিয়েছি। তিনি শিগিগর ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।