কটিয়াদীতে নদীভাঙন আতঙ্কে স্থানীয়রা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীতে ফের নদীভাঙনের শঙ্কায় দিন কাটাচ্ছেন তীরবর্তী মানুষ। পুরাতন ব্রহ্মপুত্র নদ ও তার শাখানদী আড়িয়াল খাঁর জলস্তর বাড়ার ফলে লোহাজুরীসহ কয়েকটি ইউনিয়নে ভাঙন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। গত বছর এই ভাঙন দেখা দেয়। আব্দুল মান্নান (৭০), ফুলবানুসহ (৬০) অনেকে বলেন, ‘এখনই ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ ধারণ করতে পারে।’ ইউএনও জ্যোতিশ্বর পাল জানান, সংসদ সদস্য নূর মোহাম্মদের পরামর্শে নদীভাঙন এলাকা পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’