প্রচুর অর্থকড়ি হাতে রাখুন।
—বাণিজ্য মেলা মানেই টাকার খেলা। বাণিজ্য মেলায় যাচ্ছিস পর্যাপ্ত টাকা—পয়সা রেখেছিস তো হাতে?
—সেটা আর বলতে! প্রবেশ মূল্যের পুরো টাকা সাথে নিয়েই তারপর মেলার উদ্দেশে বের হচ্ছি, হুম।
ভারোত্তোলনের ট্রেনিংটা করে রাখুন ঠিকঠাক।
—হঠাত্ করে বাংলা সিনেমার নায়ক না হওয়ার আক্ষেপে পুড়ছিস কেন? ব্যাপার কী?
—আর বলিস না, বউ পরশু বাণিজ্যমেলায় নিয়ে যাবে! বাংলা সিনেমার নায়ক হলে নায়িকা উত্তোলন করায় ভারোত্তোলনের ট্রেনিংটা অন্তত থাকত। এখন মেলায় ডজনখানেক ব্যাগ সামলাতে পারব কি না টেনশনে আছি।