বিরামপুরে মাস্ক না পরলেই জরিমানা

 

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় করোনা প্রতিরোধে মাস্ক না পরলেই জরিমানা ও দুই-ছয় ঘণ্টা আটকাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা কন্ফারেন্স রুমে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার পরে উপজেলার ৩০টি স্থানে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। কন্ফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলীসহ সাত ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা।