মান্দায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৮

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে এবং সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হলো একজন, এজাহারভুক্ত আসামি হলো দুই জন, মাদক মামলায় তিন মাসের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলো :তিনজন এবং অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে অভিযুক্ত দুইজন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, রবিবার রাতে এবং সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।