১০ বছরের চ্যালেঞ্জ

 

g মাহবুব নাহিদ

 

—দশ বছর আগে বিশ্বের মধ্যে যে কয়জন ফেসবুক চালাত, এখন সেই সংখ্যক লোকের ফেসবুক নেই।

—দশ বছর আগের মোবাইল ঘুরিয়ে ছবি তোলা এখন হয়ে গেছে সেলফি।

—দশ বছর আগের বেড়াতে যাওয়া এখন হয়ে গেছে হ্যাং আউট।

—তখন যার নাম ছিল লুকিয়ে লুকিয়ে প্রেম এখন সেটা ডেটিং।

—তখন একজন আরেকজনের সাথে রসিকতা করত আর এখন করে প্রাংক।

—তখন প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর বিচ্ছেদ বা ছাড়াছাড়ি হতো এখন হয় ব্রেকআপ।

—তখন ছিল প্রেমিক-প্রেমিকা এখন গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড, তখন ছিল ভালো বন্ধু আর এখন জাস্টফ্রেন্ড।

—তখন মেয়েরা আলতা, স্নো, পাউডার মাখত, আর এখন মাখে ময়দা।

—ছেলেরা তখন সাইকেল নিয়ে মেয়েদের পিছনে ঘুরত, এখন ঘোরে মোটরসাইকেল বা কার নিয়ে।

—তখন ছিল ফ্যাশন এখন হইছে ট্রেন্ড, তখন ছিল অপপ্রচার এখন হইছে গুজব।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়