নকলা (শেরপুর) সংবাদদাতা
নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ও জুয়াড়িসহ ২৮ জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, রবিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলা ও জুয়াড়িসহ ২৮ জনকে গ্রেফতার করে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।