একেই বলে প্রহসন!

কুষ্টিয়া-খুলনা আন্তঃজেলা রুটে মূলত গড়াই ও রূপসা পরিবহনের বাসসমূহে চলছে রমরমা বাণিজ্য। টার্মিনাল থেকে সীমিত যাত্রী নিয়ে বাস চলতে শুরু করলেও টার্মিনাল পরবর্তী বাসস্টপেজ থেকে শুরু হয় গণহারে যাত্রী ওঠানো। অথচ যাত্রীদের থেকে ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণেরও বেশি। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যশোরের আগের নিয়মিত ভাড়া ৭০ টাকা হলেও বর্তমানে আদায় করা হচ্ছে ১৫০ টাকা। সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত যাত্রী পরিবহন না করেও যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া! আবার করোনা মহামারিতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে বাসগুলো। জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।

আখতার হোসেন আজাদ

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া