সোমবার তৈরি পোশাক শিল্পে গৃহীত একটি প্রকল্পের অধীনে ৪র্থ নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়েছে। পোশাক শিল্পে লীন ম্যানুফ্যাকচারিং এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সমন্বয় সাধন করে উত্পাদনশীলতা ও দক্ষতা উন্নয়নই এর মূল উদ্দেশ্য।
বাংলাদেশস্থ ডেনমার্ক দূতাবাসের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক ও বিজিএমইএয়ের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় মোট ২৫টি কারখানা এসেছে এবং ইতিমধ্যে প্রথম পর্যায়ের কারখানা পরিদর্শন সম্পন্ন হয়েছে।
নেটওয়ার্ক সভায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, প্রতি বছর আমাদেও উত্পাদন ব্যয় বাড়ছে, নিম্নতম মজুরিও কয়েক বার সংশোধিত হয়েছে। কিন্তু যে কোনো কারণে হোক, আমাদের উত্পাদনশীলতা বাড়ছে না এবং এটি শিল্পের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অন্যতম বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।
আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী, ঢাকাস্থ ডেনিশ দূতাবাসের সেক্টর কাউন্সেলর সয়েন আলবার্টসেন, বিজিএমইএয়ের পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব প্রমুখ বক্তৃতা করেন। —প্রেস বিজ্ঞপ্তি