শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে ইনডেক্স অ্যাগ্রোর

ইত্তেফক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনডেক্স অ্যাগ্রো রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে। ডিএসইকে এমন তথ্য জানানোর ঠিক পরের দিন অর্থাত্ গতকাল সোমবার ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে। জানা গেছে, রবিবার লেনদেন শেষে ইনডেক্স অ্যাগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১১০ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২১ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইনডেক্স অ্যাগ্রো ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, রূপালী ব্যাংকের ৯ দশমিক ৭৯ শতাংশ, কপারটেকের ৯ দশমিক ৭ শতাংশ, লুব-রেফের ৯ দশমিক ৭০ শতাংশ, এস আলমের ৯ দশমিক ৬০ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৯ দশমিক ৩৩ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৮ দশমিক ৮২ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।