চাপাবাজি শুনতে ও করতে পারতে হবে।
—এই ডিজাইনের টি-শার্ট স্বয়ং বিল গেটস পরে। আমাদের কাছে ছবি আছে, চাইলে দেখাতে পারি। একদাম ১২০০ টাকাই দেওয়া লাগবে।
—দেখেন ভাই, পাশের একটা স্টলেই এই শার্ট ১০০০ বলছিল? কিন্তু আপনার চেহারাটা আমার ছোট মামার মতো বইলা ১১০০ টাকা দিতে রাজি হইছি, আর না কইরেন না।
লোভ সামলাতে না পারলে গাঁটের টাকা বৃথা নষ্ট হবে। লোভ সামলে মেলায় যান।
—এতগুলা জুতার কালি নিয়ে বাসায় ফিরছ কেন? বলি জুতার কালি কলপ হিসেবে চুলে ইউজ করবা নাকি? যত্তসব!
—ইয়ে, মেলায় জুতার কালিতে ৭০ শতাংশ মূল্যছাড় চলতেছিল তো। লোভ সামলাতে পারি নাই। এক বক্স নিয়ে এলাম।
হাঁটাহাঁটির প্রস্তুতি সব থেকে গুরুত্বপূর্ণ।
—বাণিজ্যমেলা দেখতে, পণ্যের দাম আর গুণগত মান জানতে হাঁটতে তোমাকে হবেই।
—আমি তো ঘরে বসেই মেলা দেখছি আর পণ্যের দাম ও মান জানছি বেফাঁস টিভির বাণিজ্যমেলা প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে। হেঃ হেঃ!
চিত্কার-চেঁচামেচি সহ্যের অসাধারণ দক্ষতা রাখুন।
—তিনদিন ধরে দেখছি অকারণে গুলিস্তানে গিয়ে ঘণ্টাখানেক ঘুরে আসছিস? ঘটনা কী?
—বাণিজ্যমেলায় যাওয়ার পরিকল্পনা করেছি। চারপাশে মাইক আর শোরগোলে যেন প্রবলেম না হয় গুলিস্তানের গ্যাঞ্জামে গিয়ে সে ট্রেনিংই গ্রহণ করলাম।