ধামরাইয়ে অবকাঠামো উন্নয়ন পরিদর্শন ও মাস্ক বিতরণ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ের স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের পাঁচ বছরে পঞ্চাশ বছরের উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চাপিল-কানসপট্টি এলাকার প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোমবাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রফিক, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. দেলোয়ার হোসেনসহ অন্যদের নিয়ে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চাপিল বাজারে সচেতনতামূলক আলোচনাসভায় আজাহার আলী সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। তিনি এলাকায় বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।