দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নবাবগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে বিভিন্ন ইউনিয়নের দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। উপজেলা পরিষদ এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেণ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, ঢাকা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।