সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ আর নেই

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

মুক্তিযুদ্ধের সংগঠক ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ (৮৩) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় এবং হাটিপাড়া নিজগ্রামে স্বপ্রতিষ্ঠিত স্কুলমাঠে বেলা ১১টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি তিন পুত্র ও তিন কন্যাসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, কুশুরা নবযুগ ডিগ্রি কলেজ, সূয়াপুর কলেজ ও জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জিড়ত ছিলেন।