বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, চিত্রনায়িকা পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। সে যে ঘটনার শিকার হয়েছে, চার দিন ধরে বিচারপ্রার্থী। অথচ বিচার পাচ্ছে না। এটি কি অসত্য? এখানে (সংসদে) স্বরাষ্ট্রমন্ত্রী নেই। অবশ্যই যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুনিয়ার ঘটনা ঘটল। এগুলো যারা ঘটাচ্ছে তারা মাফিয়া। গতকাল সোমবার সকালে সংসদে ‘আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১’ পাশের সময় জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অবশ্য সংসদের অধিবেশন শেষ হওয়ার পর দুপুরে পরিমণির মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদসহ কয়েক জনকে গ্রেফতারের খবর প্রকাশ হয়।
বিএনপির হারুন বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব—সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে রাষ্ট্রকে নাড়া দিচ্ছে সেগুলোর প্রতি দৃষ্টি দেবেন। পরিমণির বিষয়টি সমস্ত মিডিয়াতে প্রচার হয়েছে। এরপর আর কী বলার আছে!