রাষ্ট্রের প্রতিটি বিভাগ দুর্নীতিতে নিমজ্জিত ---ইসলামী সমাজ

 

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত ও সংঘর্ষ ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি একথা বলেন।

সৈয়দ হুমায়ূন কবীর বলেন, রাষ্ট্রের প্রতিটি বিভাগ দুর্নীতিতে নিমজ্জিত। নতুন নতুন আইন করার পরেও মাদক, গুম, খুন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। মানবতা ও মনুষত্ব বিলুপ্ত হয়ে হিংসা-প্রতিহিংসা এবং মানবতাবিরোধী অপতত্পরতা ক্রমেই বেড়ে চলেছে। জীবনের সব ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলাম। সংগঠনের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের পরিচালনায় আলোচনাসভায়  সোলায়মান কবীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ইসলাম প্রতিষ্ঠায় রাজধানীর ছয়টি স্থানে শান্তিপূর্ণ পথসভার কর্মসূচি ঘোষণা করেন সৈয়দ হুমায়ূন কবীর।