সিএনএনের প্রবীণ সাংবাদিক ক্রিস্টেইনের ক্যান্সার অপারেশন

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রবীণ সাংবাদিক ক্রিস্টেইন আমানপুরের ডিম্বাশয়ে ক্যান্সার ধরা পড়েছে। সম্প্রতি তিনি মরণঘাতি এই রোগ থেকে বাঁচতে বড় একটি অপারেশন করিয়েছেন। আগামী কয়েক মাস তিনি কেমোথেরাপি করাবেন বলে জানা গেছে।

এক টুইটে তিনি বলেন, লাখ লাখ নারীর মতো আমিও ডিম্বাশয় ক্যান্সারের চিকিৎসা করিয়েছি। বড় একটি অপারেশন করে আমার দেহ থেকে টিউমারটি সরানো হয়েছে। আগামী কয়েকমাস কেমোথেরাপি নেবো। যা একটি লম্বা কার্যক্রম।

জানা যায়,  ১৯৯১ সালে তিনি সিএনএনের এর বিশেষ প্রতিনিধি হিসেবে গালফ যুদ্ধে কাজ করেছেন। মার্কিন নাগরিকদের মধ্যে পরিচত আন্তর্জাতিক বিষয়ক সাংবাদিক ছিলেন। কর্মজীবনে তিনি অসংখ্য বিখইয়াত নেতার সাক্ষাতকার নিয়েছেন। যুদ্ধের সময় ঝুকিপূর্ণ এলাকায় কাজ করে অর্জন করেছেন খ্যাতি।

ইত্তেফাক/টিআর