মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
গতকালের পর
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ:৩ ´ ৫ = ১৫
ক. লোডশেডিং বলতে কী বোঝ? বিদ্যুতের চারটি ব্যবহার লিখ। ১+৪=৫
খ. লোডশেডিং কেন হয়? লোডশেডিং এর চারটি সমস্যা লিখ। ১+৪=৫
গ. লোডশেডিং হতে রক্ষা পাওয়ার পাঁচটি উপায় লিখ। ৫
৫. নিচের বর্তমান কালবাচক ক্রিয়াপদের যেকোনো পাঁচটিকে ভবিষ্যত্ ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর কর: ১x৫ = ৫
পড়ছি, খাচ্ছি, দিচ্ছি, যাচ্ছি, দৌড়াচ্ছে, উঠছেন, বলছি
৬. নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কী, কোথায়, কীভাবে, কেন, কখন শব্দগুলোর যেকোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো: ১x৫ = ৫
জাত খেলোয়াড় ইমদাদ হক। খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। সে মেসে থেকে ফুটবল খেলে। আহত হলে বিছানায় কাত হয়ে মালিশ মাখে। প্রভাত বেলায় সবাই তাকে দেখতে যায়। সে ভালো খেলে বলেই দর্শক আনন্দ পায়।
৭. নিচের যেকোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙ্গে শব্দ তৈরি করে বাক্য গঠন কর: ২x ৫ = ১০
(ক) ক্ষ (খ) হ্ম (গ) ল্প (ঘ) চ্ছ (ঙ) ষ্ক
(চ) ষ্ণ (ছ) জ্ঞ
৮. নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে উপযুক্ত বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লিখ: ৫
দেশকে যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো আসলে জননীর মতো। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
৯. নিচের যেকোনো পাঁচটি বাক্য এককথায় প্রকাশ করে উত্তরপত্রে লিখ: ১ × ৫ = ৫
ক. সংখ্যায় সবচেয়ে বেশি এমন — সংখ্যাগরিষ্ঠ
খ. প্রতি মুহূর্তে অপেক্ষা করা — উদগ্রীব
গ. যার মূল্য নির্ধারণ করা যায় না — অমূল্য
ঘ. জনবসতিহীন বিস্তৃত ভূমি — প্রান্তর
ঙ. নিজেকে অনেক বড় মনে করে যে — অহংকারী
চ. সুন্দরী গাছ আছে যে বনে— সুন্দরবন
ছ. অন্য যুগ — যুগান্তর
১০. নিচের যেকোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখ: ১ × ৫ = ৫
বিমর্ষ — আনন্দিত, বন্ধু — শত্রু, স্বর্গ — নরক, স্বাধীন — পরাধীন, পণ্ডিত— মূর্খ, সার্থক — ব্যর্থ, সৌভাগ্য -দুর্ভাগ্য
১১। নিচের কবিতার লাইনগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখ:
থাকব না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
(ক) কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন ? দুটি বাক্যে লিখ। ২
(খ) কবিতাংশের মূলভাব পাঁচটি বাক্যে লিখ। ৫
(গ) তুমি কীভাবে বিশ্বজগত্ দেখতে চাও? তিনটি বাক্যে লিখ। ৩
১২। মনে করো, তুমি নবকুমার প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তোমার নাম নওশীন/ আবিদ। তুমি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তোমার বিদ্যালয়ে সুন্দর হস্তাক্ষর / রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। উপযুক্ত তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর। ৫
১. নাম :...........................................
২. মাতার নাম : .......................................
৩. পিতার নাম : ..................................
৪. বিদ্যালয়ের নাম : ...........................
৫. শ্রেণি : ...........................
৬. রোল নং : .............................. .......
৭. জন্ম তারিখ : ...............................
৮. প্রতিযোগিতার বিষয়:......................
আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ
১৩. মনে করো, তোমার নাম রাফিদ/ রাফিজা। তোমার বিদ্যালয়ের নাম ঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখার জন্য চতুর্থ পিরিয়ডের পর ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখ। ৫
১৪. প্রদত্ত সংকেতের আলোকে নিচের যেকোনো একটি বিষয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লিখ: ১০
(ক) তোমার প্রিয় খেলা: ভূমিকা— প্রিয় হওয়ার কারণ — খেলার বর্ণনা — উপকারিতা — অপকারিতা — উপসংহার।
(খ) কম্পিউটার
ভূমিকা— আবিষ্কার — উপকারিতা — অপকারিতা— উপসংহার।
(গ) বৃক্ষরোপণ
ভূমিকা—সময়— প্রয়োজনীয়তা— সচেতনতা সৃষ্টিতে করণীয়—উপসংহার।
(ঘ) টেলিভিশন
সূচনা—আবিষ্কার— উপকারিতা — অপকারিতা — উপসংহার।