আমরা পড়ি

তানভীর ইবতেশাম

শিক্ষার্থী, নবম শ্রেণি

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর

 

গতকালের পর

 

১০। প্রশ্ন:মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর:9.83217 ms-2 

১১। প্রশ্ন:বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর:9.7803 ms-2

১২। প্রশ্ন:সারা পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত ধরা হয়।

উত্তর:9.8 ms-2

১৩। প্রশ্ন:মন্দনের ক্ষেত্রে উচ্চতা (h) নির্ণয়ের সূত্রটি কী হবে?

উত্তর:(আদিবেগxসময়)-   x অভিকর্ষজত্বরণ

 

x (সময়) ২ অর্থাত্ ut-   gt2

 

১৪। প্রশ্ন:গ্যালিলিও কত সালে পড়ন্ত বস্তুর তিনটি সূত্র আবিষ্কার করেন?

উত্তর:১৫৮৯ সালে।

১৫। প্রশ্ন:আমাদের গ্যালাক্সির বাংলা নাম কী?

উত্তর:ছায়াপথ।

১৬। প্রশ্ন:গতি কাকে বলে?

উত্তর:সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে।

১৭। প্রশ্ন:সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কী গতি?

উত্তর:পর্যায়বৃত্ত গতি।

১৮। প্রশ্ন:দৈর্ঘ্য, ভর, শক্তি, দ্রুতি কোন রাশি?

উত্তর:স্কেলার রাশি।

১৯। প্রশ্ন:স্কেলার রাশির আরেক নাম কী?

উত্তর:আদিক রাশি।

২০। প্রশ্ন:ভেক্টর রাশির আরেক নাম কী?

উত্তর:দিক রাশি।

২১। প্রশ্ন:ভরবেগ, তড়িত্ তীব্রতা, তড়িত্ প্রাবাল্য বেগ কোন রাশির উদাহরণ?

উত্তর:ভেক্টর রাশি।

 

২২। প্রশ্ন:Y কোন রাশি নির্দেশ করে?

উত্তর:ভেক্টর রাশি।

২৩। প্রশ্ন:দূরত্ব কাকে বলে?

উত্তর:পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে দূরত্ব বলে।

২৪। প্রশ্ন:সরণ কী?

উত্তর:কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থান এর নূন্যতম দূরত্ব হলো সরণ।

২৫। প্রশ্ন:একটি বস্তুর বৃত্তাকার পথে সম্পূর্ণ ঘুরে আসলে তার সরণ কত?

উত্তর:শূন্য (০)।

২৬। প্রশ্ন:ত্বরণ এর মাত্রা কত?

উত্তর:LT-2

২৭। প্রশ্ন:অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুর ত্বরণ কী রকম হয়? (মুক্তভাবে পড়ন্ত বস্তুর)

উত্তর:সুষম ত্বরণ।

২৮। প্রশ্ন:ঘড়ির কাটার গতি কী গতি?

উত্তর:ঘূর্ণনগতি ও পর্যায়বৃত্ত গতি।

২৯। প্রশ্ন:সরল দোলকের গতি, কম্পমান সুরশলাকার গতি কী গতির উদাহরণ?

উত্তর:স্পন্দন গতি।