জীববিজ্ঞান
অলোক কুমার মিস্ত্রী
প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ পিরোজপুর
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের প্রথম অধ্যায়ের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করবো।
সৃজনশীল প্রশ্ন:কবির সাহেবের ছোট্ট মেয়ে সৃষ্টি গতকাল রাতে দেওয়ালে উড়তে থাকা একটি পোকা দেখতে পেয়ে মা মা বলে চিত্কার করে উঠল। মা তাকে শান্ত করার পর, চেয়ে দেখল, পোকাটি আসলে সন্ধিপদী। যার দেহ খণ্ডায়িত ও বেশ শক্ত আবরণে আবৃত। তবে মস্তকে একজোড়া শুঙ্গ আছে।
(ক) সৃষ্টির দেখা পোকাটি আসলে কোন পর্বের ? (খ) উক্ত পর্বের দুটি প্রজাতির বৈজ্ঞানিক নাম লেখ।
(গ) উক্ত পর্বের প্রাণীদের অভ্যন্তরীণ শনাক্তকারী বৈশিষ্ট্য বর্ণনা করো।
(ঘ) জীবজগতে উক্ত পর্বের প্রাণীদের গুরুত্ব সম্পর্কে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্নোত্তর
(ক) উত্তর:উদ্দীপকে উল্লেখ আছে পোকাটি সন্ধীপদী , তাই সৃষ্টির দেখা পোকাটি আসলে Arthropoda পর্বের। (অর্থাত্ Arthro= সন্ধী আর poda = পা বা পদ।)
(খ) উত্তর:Arthropoda পর্বের দুটি প্রজাতির বৈজ্ঞানিক নাম নিচে দেওয়া হলো:
১. Poekiliocerus pictus - ঘাসফড়িং
২. Periplaneta americana - তেলাপোকা
(গ) উত্তর:উক্ত পর্বের অর্থাত্ Arthropoda পর্বের প্রাণীদের অভ্যন্তরীণ শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হলো:
১. এ পর্বের প্রাণীদের সিলোম সংক্ষিপ্ত। আর অধিকাংশ দেহ গহ্বর রক্তে পরিপূর্ণ হিমোসিল।
২. এদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ। এদের উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্রটি পৃষ্ঠীয় সংকোচনশীল হূদযন্ত্র, ধমনী এবং হিমোসিল নিয়ে গঠিত।
৩. Arthropoda পর্বের পোকাদের প্রধান রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। এদের স্ত্রী ও পুরুষ পোকা আলাদা ধরনের।
৪. এদের সাধারণত: অন্তনিষেক ঘটে। প্রায় ক্ষেত্রেই এদের রূপান্তর দেখা যায়।
৫. ট্রাকিয়া, দেহত্বক ইত্যাদি দ্বারা এরা শ্বসন সম্পন্ন করে।
৬. মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করলেও সবুজ গ্রন্থি ও সিলোমনালী দ্বারা এদের রেচন সম্পন্ন হয়ে থাকে।