শৈশবে বৃষ্টি উপভোগ ছিল অন্যরকম আনন্দের। বৃষ্টির জমে থাকা পানিতে কাগজের তৈরি নৌকা ভাসানোর আনন্দ মনে পড়ে। বৃষ্টি নামলেই শুরু হতো কাগজের নৌকা বানানোর তোড়জোড়। কাগজের নৌকা বানিয়ে খেলায় মেতে থাকার দৃশ্য সবচেয়ে বেশি দেখা যেত শহরাঞ্চলে। ভাইবোন, বন্ধুরা মিলে কাগজ দিয়ে নৌকা বানিয়ে ভাসানো হতো বাড়ির উঠানে জমে যাওয়া বৃষ্টির পানিতে। পানিতে নৌকা ছাড়ার পরে কতক্ষণ ভেসে থাকছে তা নিয়ে তৈরি হতো একধরনের প্রতিযোগিতা।
এখন বৃষ্টিতে শিশুদের আগের মতো আর কাগজের নৌকা বানানো কিংবা পানিতে নৌকা ভাসিয়ে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় না। প্রযুক্তি দখল করে নিয়েছে বর্তমান শৈশব। অধিকাংশ শিশুই এখন ঘরবন্দি থেকে অনলাইন গেমস, কার্টুন, লাইকি, টিকটকসহ বিভিন্ন দিকে আসক্ত হয়ে পড়ছে। ফলে হারিয়ে যাচ্ছে শিশু-কিশোরদের স্বাভাবিক খেলাধুলার ঐতিহ্য।
আরিফুল ইসলাম