সপ্তাহের সেরা চাকরি

ইইউ ডেলিগেশনে চাকরি

বাংলাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ‘প্রজেক্ট অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৪ জুলাইয়ের মধ্যে ই-মেইলে আবেদন করতে হবে।

‘প্রজেক্ট অফিসার’ পদে আবেদনের জন্য কয়েকটি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। মাস্টার্স বা পিএইডি ডিগ্রি থাকলে সেটা প্রার্থীর বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আর মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর।

বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারতে হবে। সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে।

মূল বেতন

২,৫৮,৪২৪-৫,৪২,০৫১ টাকা।

আবেদনপত্র পাঠানোর ই-মেইল: DELEGATION-BANGLADESH-APPLICATIONS@eeas.europa.eu

বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডে ২৯ জনের চাকরি

বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) ০২টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: ০৬ জুলাই ২০২১ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। বিভাগীয় ক্ষেত্রে ৪০ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে ৪০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় : ১১ জুলাই ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

একাধিক পদে চাকরি দিচ্ছে ব্র্যাক ব্যাংক

বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডে ০২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম :ব্র্যাক ব্যাংক লিমিটেড

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২১