স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের নিয়ে রংপুরে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল। গতকাল বিকালে রংপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আসিব আহসান। রংপুরের জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে ৯টি করে বালক ও বালিকা দল অংশগ্রহণ করবে। আগামী ২১ জুন এ টুর্নামেন্টের দুইটি ফাইনাল।