একটা কাজ শুরু করার আগে বা করার সময় আমি বেসিক বিষয়টি নিয়ে ভাবি। চরিত্রের গভীরতা কতটুকু সেটা বোঝার এবং সেই অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। চরিত্রটির সঙ্গে আমি যাই কি-না বা আমি চরিত্রটিকে জাস্টিফাই করতে পারবো কি-না, এটা আমি আগে দেখি। আমি আমার দর্শকদের বোর করতে চাই না কখনো। আমার শুরুটা রোমান্টিক নায়ক হিসেবে হয়েছে। আমি যদি শুধু রোমান্টিক চরিত্রই করে যাই তাহলে দর্শকরা হয়তো সেখানে বোর ফিল করতে পারেন। আমি তো সেই পথে হাঁটতে চাই না।
নিজেকে ভাঙা এবং চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদ