সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। মাদক নির্মূলে যা যা করণীয় সরকার তা করবে। আমাদের দেশে মাদক তৈরি হয় না, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত। তিনি মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করার জন্য ব্যবসায়ীদের আহ্বান করেন। 

শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ লি. ইউনিট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্যেশে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনে টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ যা বাংলাদেশে বিদ্যমান। ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্ত ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন সে ধরনের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রফতানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী সচেষ্ট। অনুষ্ঠানে আবু হোসেন বাবলা এমপি, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালামসহ অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: পয়েন্ট টেবিলে রংপুরের রাজত্ব

ইত্তেফাক/এমআই