দাউদকান্দিতে অসময়ে চাষ হচ্ছে তরমুজ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামে অসময়ে চাষ হচ্ছে তরমুজ। ঐ গ্রামের কৃষক আব্দুল করিম তার ১০ শতাংশ জমিতে জাপানের ব্লেকবেবী জাতের তরমুজ চাষ করে খুবই লাভবান হয়েছেন। তিনি জানান, এ জাতের তরমুজ চাষ করতে ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান বলেন, জমিতে যেভাবে স্বাভাবিক সময়ে তরমুজ চাষ করা হয় সেভাবে অসময়ে তরমুজ চাষ করা হয় না। মালাচিং পেপার ব্যবহার করে বেড তৈরি করে জাপানের ব্লেকবেবী জাতের এ তরমুজ চাষ করতে হয়। ৫০/৬০ দিনের মধ্যেই তরমুজ বিক্রয় উপযোগী হয়।