সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সাতকানিয়া থানাপুলিশ কারাদণ্ডাদেশপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার খাগরিয়া ইউনিয়নের আমিরখীল এলাকার ওমর ফারুখ ও সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া কেরানীপাড়ার শাহ আলম। ওমর ফারুখ মারামারি মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত এবং শাহ আলম অন্য এক মামলায় দুই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।