ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত দয়াল বিড়ি ও নবাব বিড়ি বিক্রির দায়ে মেহেদি সরকার, আলমগীর, আমিনুল ইসলামসহ চার পাইকারি ও খুচরা বিড়ি বিক্রেতাকে সাতটি মামলায় জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জহুরা।