কুলিয়ারচরের ধর্ষণ মামলার আসামি আখাউড়ায় গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গ্রেফতার করা হয়েছে। কুলিয়ারচর উপজেলার নাপিতেরচর গ্রামের সাইফুল মিয়াকে র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল সোমবার বিকালে আখাউড়া উপজেলার আমুদাবাদ এলাকা থেকে গ্রেফতার করে। গত ১২ জুন কুলিয়ারচরে এক স্কুলছাত্রীকে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে সাইফুল মিয়া। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা করা হয়।

র্যাব ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ঘটনার পরপরই সাইফুল পালিয়ে যায়। র্যাবের হাতে আটকের পর তাকে কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।