ভোলা (দক্ষিণ) সংবাদদাতা
ভোলায় বাড়ির পাশের আমগাছের ডাল থেকে মো. রাছেল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত রাছেল ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মালেরহাট গ্রামের তালুকদার বাড়ির মো. সিরাজুল ইসলামের ছেলে।
পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন জানান, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিল। সোমবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের বাগানের আমগাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইসআল মামুন জানান, যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।