রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম ইউসুফ (২১)। সে উপজেলার রাজাবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে। নিহত ইউসুফ এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, শনিবার বিকাল ৩ টার দিকে ইউসুফ রাজাবাড়িহাট যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মহাসড়কের উপর শখের বসে ভ্যান চালাচ্ছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ইউসুফ সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ইউপিডিএফের জেলা সভাপতি কুনেন্টু চাকমা বিদেশি পিস্তল, গুলি ও ৪ লাখ টাকাসহ আটক
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/নূহু