কৃষকদের দুর্দশা চোখে পড়ে না

প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি অথবা উত্পাদন ব্যাহত হলে কিছুদিনের জন্য মরিচ, পেঁয়াজ, আলুর মতো কৃষিপণ্যর দাম বেড়ে যায়। তখন আমরা সমালোচনায় মেতে উঠি। মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্যের মাঝেও দাম বাড়লে, তখন কিছুটা হলেও কৃষক ভালো দাম পেয়ে লাভবান হন। ন্যায্যমূল্য না পেলে সারা বছর কৃষক তাঁর উত্পাদন খরচই ওঠাতে পারেন না—এটা নিয়ে আলোচনাও হয় না। এর কারণ হতে পারে আমরা স্বার্থপর; কৃষকদের দুর্দশা চোখে পড়ে না। এভাবে দেশীয় কৃষি ধ্বংসের মুখে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার কৃষিবান্ধব। কর্তৃপক্ষ হয়তো সবসময় তৃণমূল পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অনুধাবন করতে পারেন না। যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ—মাঠ পর্যায়ে প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় নিয়ে সুপরিকল্পনার মাধ্যমে দেশীয় কৃষিকে সমৃদ্ধির চূড়ান্ত শিখরে নিয়ে যান।

শাহীন সরদার

ফরিদপুর