২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা না নিয়ে অটোপাসের সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষাব্যবস্থায় অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়তে পারে। করোনার ঝুঁকি আরো কয়েক বছর থাকবে। দেশের ৭০ থেকে ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতেও কয়েক বছর সময় লাগবে। অটোপাস কোটি কোটি শিক্ষার্থীর জীবনকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারে। তাই এসএসসি ও এইচএসসিসহ কোনো পরীক্ষাতেই আর অটোপাস না দিয়ে দুই বা তিনটি বিষয়ের পরীক্ষা নিয়ে দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তিন-চার গুণ বাড়িয়ে তিন দিনে পরীক্ষা শেষ করা যেতে পারে। যেহেতু ঝুঁকি নিয়েই সবকিছু চলছে। কাজেই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাব্যবস্থাও ঝুঁকি নিয়েই সচল রাখতে হবে।
বিপ্লব বিশ্বাস
গোয়ালচামট, ফরিদপুর