২৬০ শতাংশ মুনাফা বেড়েছে বিএসআরএম স্টিলসের

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলস লিমিটেড চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৬০ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের ৯ মাসে (জুলাই-মার্চ) মুনাফা (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৮৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল এক দশমিক ৯১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৪ দশমিক ৯৭ টাকা বা ২৬০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির চলতি বছরের ৩য় প্রান্তিকের ৩ মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৬৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল এক দশমিক ৪৬ টাকা। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৬২ টাকায়।